আদিলুরের জামিন বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের মামলায় মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খানের জামিন মঞ্জুর করে দেওয়া আদেশ বহাল রয়েছে।
হাইকোর্ট গত মঙ্গলবার ওই মামলায় আদিলুরের ছয় মাসের জামিন মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষ এতে স্থগিতাদেশ চেয়ে গতকাল বুধবার চেম্বার বিচারপতির আদালতে আবেদন দাখিল করে। শুনানি নিয়ে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন নো-অর্ডার দেন।
সূত্র জানায়, আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির মামলা পরিচালনা করেন। আদিলুরের পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন আইনজীবী মো. আসাদুজ্জামান।
পরে মোমতাজ উদ্দিন ফকির বলেন, হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করা হয়েছিল। চেম্বার বিচারপতি কোনো আদেশ (নো-অর্ডার) দেননি। আসাদুজ্জামান বলেন, চেম্বার বিচারপতি স্থগিতাদেশ দেননি। ফলে তাঁর কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই।