আদিলুরের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি মানবাধিকার সংগঠন অধিকার-এর সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছেন সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল।
গতকাল বুধবার আদালত অভিযোগপত্র আমলে নেন এবং ১৯ সেপ্টেম্বর আসামির উপস্থিতিতে অভিযোগ গঠনের বিষয়ে দিন ধার্য করেন।
আদালত সূত্র জানায়, এ মামলায় অধিকারের পরিচালক এ এস এম নাসির উদ্দিনকে পলাতক আসামি দেখিয়ে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গত ৪ সেপ্টেম্বর আদিলুর ও নাসির উদ্দিনের বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্র দেয়।