প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রবীণ আইনজীবী ও রাজনীতিবিদ আদেল উদ্দীন আহমেদের ৩৩তম মৃত্যুবার্ষিকী আজ ২৬ জুন৷ এ উপলক্ষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বাদ মাগরিব তাঁর ধানমন্ডি, ঢাকার বাসভবনে দোয়ার আয়োজন করা হয়েছে৷ তিনি তৎকালীন পাকিস্তানের ফিরোজ খান নুন সরকারের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন৷ পূর্ব পাকিস্তান ও পাকিস্তান আইনসভার সদস্যও ছিলেন তিনি৷ আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য আদেল উদ্দীন আহমেদ ১৯৭০ সালে মাদারীপুর থেকে পাকিস্তান জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন৷ বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন৷ বিজ্ঞপ্তি৷