ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হককে হত্যার ঘটনায় জাহিদ চৌধুরীর ওপরের পর্যায়ের আওয়ামী লীগের আর কে বা কারা জড়িত আছেন, তা এখনো বের করতে পারেনি পুলিশ৷
তবে তদন্তসংশ্লিষ্ট একিট সূত্র বলছে, এ হামলার ঘটনায় খুনিদের সংগঠিত করা থেকে শুরু করে পুরো আক্রমণ সমন্বয় ও তদারক করেছেন ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক (পরে বহিষ্কৃত) জাহিদ চৌধুরী৷ আর জাহিদ চৌধুরীর মুঠোফোনের কল তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, ঘটনার আগের দিন তাঁর সঙ্গে বেশ কয়েকবার জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির আদেলের যোগাযোগ ছিল৷ এখন জাহাঙ্গীর আদেলকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করতে পারলে জানা যাবে এ ঘটনার পরিকল্পনায় আর কে বা কারা জড়িত আছে৷
আবার স্থানীয় সূত্রগুলো বলছে, জাহাঙ্গীর আদেল হলেন সাংসদ নিজাম হাজারীর ঘনিষ্ঠজন৷ মুঠোফোনের কল তালিকা অনুযায়ী, সাংসদের সঙ্গেও আদেলের একাধিকবার মুঠোফোনে আলাপ হয়েছে৷ যদিও নিজাম হাজারী বলেছেন, তাঁর সঙ্গে কেবল আদেল নয়, দলের অনেকের সঙ্গেই প্রতিনিয়ত মুঠোফোনে কথা হয়৷ তবে এর সঙ্গে খুনের কোনো সম্পর্ক নেই।
জেলা পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা গতকাল প্রথম আলোকে বলেন, আদেলের সঙ্গে একরাম হত্যার অন্যতম আসামি জাহিদ চৌধুরী ও পৌর কাউন্সিলর আবদুল্লাহ হেল বাকীর (শিবলু) মুঠোফোনে যোগাযোগ থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পরেই তাঁকে ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। তিন দিন ধরে তাঁর খোঁজে শহরের বিভিন্ন জায়গায় পুলিশ অভিযান চালিয়েছে।
ওই কর্মকর্তা বলেন, আদেলকে পাওয়া গেলে এবং তাঁর কাছ থেকে সাংসদ নিজাম হাজারী বা আর কারও সম্পর্কে তথ্য পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে৷
এর মধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর বের হয়েছে, আদেলের বাসায় ঘটনার আগের রাতে বৈঠক হয়েছিল। বৈঠকে জাহিদ, শিবলু ও জিয়াউল আলম (মিস্টার) নামের আরেক আওয়ামী লীগ নেতাও ছিলেন।
স্থানীয় রাজনীতিক সূত্রগুলো বলছে, এখানকার মানুষের ধারণা, সাংসদ নিজাম হাজারীকে অন্ধকারে রেখে ফেনী শহরে একরামের মতো দুর্ধর্ষ নেতার ওপর হামলার চিন্তা করা অসম্ভব।
এ বিষয়ে জানতে চাইলে তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, এগুলো ‘পাবলিক পারসেপশন’। এ ঘটনায় সাংসদ নিজামের সম্পৃক্ততা প্রমাণের জন্য যথেষ্ট তথ্য-প্রমাণ বা উপকরণ এখনো পুলিশের হাতে নেই। আর আদেলের সঙ্গে রাজনৈতিক কারণেই সাংসদের প্রতিদিন একাধিকবার যোগাযোগ হয়৷ এখন আদেল ধরা পড়লে বিষয়টি স্পষ্ট হবে৷
মিনার চৌধুরী সাত দিনের রিমান্ডে: একরাম হত্যায় অর্থদাতা সন্দেহে ঢাকায় গ্রেপ্তার হওয়া বিএনপির নেতা মাহতাবউিদ্দন চৌধুরীকে (মিনার চৌধুরী) গতকাল বিকেলে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ খাইরুল আমিনের আদালতে হাজির করা হয়৷ পুলিশ তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে।
এ সময় ১৫ জন আইনজীবী মিনার চৌধুরীর জামিনের আবেদন জানান এবং রিমান্ডের বিরোিধতা করে কারাফটকে জিজ্ঞাসাবাদের আবেদন জানান।
শুনািন শেষে আদালত ‘কৌশলে ও সতর্কতার’ সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য মিনার চৌধুরীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন৷
একই আদালত আরেক আসামি সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রউফকে পাঁচ দিনের এবং যুবলীগ কর্মী সজীবের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন৷
আরেকজন গ্রেপ্তার: গতকাল দুপুরে একরাম হত্যায় জড়িত সন্দেহে জিয়াউল হক বাপ্পি (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ মামলায় মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ২০ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়েছে পুলিশ।