আদেশ প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অব্যাহতির আদেশ প্রত্যাহার করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা ও সহকারী প্রক্টরকে স্বপদে বহাল রাখা হয়েছে। গতকাল সোমবার রেজিস্ট্রার কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সাবেক উপাচার্য মো. রফিকুল হকের অপসারণের দাবি করায় গত ২২ মার্চ সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মো. আলমগীর হোসেন এবং সহকারী প্রক্টর মো. আজহারুল ইসলামকে অব্যাহতির আদেশ দেওয়া হয়। গত রোববার রাতে মো. আলী আকবর নতুন উপাচার্য নিযুক্ত হন। গতকাল ওই আদেশ প্রত্যাহার করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অব্যাহতির ওই তারিখ থেকে তাঁদের আগের ধারাবাহিকতায় দায়িত্ব পালনের অনুমোদন দেওয়া হলো।