প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারেক রহমানের ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলায় দুজনের রাজসাক্ষী হওয়ার আদেশ বহাল রয়েছে। তাঁরা হলেন শাহজাদ আলী ও তাহমিনা আলী। এই দুজনের রাজসাক্ষী হওয়ার আবেদন মঞ্জুর করে নিম্ন আদালতের দেওয়া আদেশ বাতিল চেয়ে মামুন হাইকোর্টে আবেদন করেন। এই আবেদন গতকাল রোববার খারিজ করে দিয়েছেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। আদালতে মামুনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান ও সাব্বির হামজা। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।