আদেশ বাতিল চেয়ে খালেদা জিয়ার আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে মন্তব্যের পরিপ্রেক্ষিতে করা রাষ্ট্রদ্রোহের মামলার অভিযোগ আমলে নেওয়ার আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের গতকাল মঙ্গলবারের কার্যতালিকায় আবেদনটি ছিল। এই আদালতে নিয়োজিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশিরউল্লাহ প্রথম আলোকে বলেন, নথিতে দেখা যায়, ৫ জানুয়ারি আবেদনটি করা হয়েছে। এতে রাষ্ট্রদ্রোহের মামলায় গত ১০ আগস্ট অভিযোগ আমলে নেওয়ার আদেশ বাতিল চাওয়া হয়েছে। আবেদনটি আদালতের দৈনিক কার্যতালিকায় রয়েছে, যেকোনো দিন শুনানি হতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে আইনজীবী মমতাজ উদ্দিন মেহেদী ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে গত বছরের ২৫ জানুয়ারি মামলাটি করেন।