প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অফিস সময়ে নারায়ণগঞ্জ-ঢাকা রেলপথে আধ ঘণ্টা পর পর ট্রেন চালু করাসহ আট দফা দাবিতে মানববন্ধন হয়েছে। ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ নামের একটি সংগঠনের উদ্যোগে গতকাল রোববার সকালে নারায়ণগঞ্জ রেলস্টেশনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তারা ঢাকা-নারায়ণগঞ্জ দুটি রেললাইন স্থাপন, ট্রেনে বগির সংখ্যা বৃদ্ধি, নারীদের জন্য আলাদা বগি, নারায়ণগঞ্জ রেলস্টেশনকে আধুনিকীকরণসহ আট দফা দাবি জানান। একই সঙ্গে রেলস্টেশনে অসামাজিক কার্যকলাপ ও মাদক বিক্রি বন্ধে রেলওয়ে পুলিশকে তৎপর হওয়ার আহ্বান জানানো হয়। পরে তাঁরা নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনমাস্টারের কাছে সঞ্চারকলিপি দেন।