আধা ঘণ্টায় এক লাখ ৮০ হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধা ঘণ্টায় এক লাখ ৮০ হাজারের বেশি গাছের চারা লাগিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের দেশের সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানের সীমান্তজুড়ে এ চারা রোপণ করা হয়েছে। লিমকা বুক অব রেকর্ডসে অন্তর্ভুক্তির জন্য বিএসএফের গ্রিন মিশনের আওতায় গত শুক্রবার এই চারা লাগানো হয়। এ জন্য কাজ করেন সাড়ে ১০ হাজারের বেশি বিএসএফ সদস্য। জি নিউজ