আধা ঘণ্টার মধ্যে পিকআপ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কল্যান্দি গ্রামে গত বুধবার রাত নয়টার দিকে সড়ক অবরোধ করে ২৫ লাখ টাকার কাপড়সহ একটি পিকআপ ভ্যান নিয়ে পালায় ডাকাতেরা। পিকআপ ভ্যানের চালক ও সহকারীর চিৎকারে টহলরত পুলিশ ও স্থানীয় এলাকাবাসী ধাওয়া দিয়ে উপজেলার ফতেপুর ইউনিয়নের বগাদী কান্দাপাড়া এলাকায় পিকআপটি আটক করে। ডাকাতেরা পালিয়ে যাওয়ার সময় পুলিশ ও লোকজন শরীফ (২৭) নামের একজনকে আটক করতে পারে। শরীফের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার কাঞ্চনপাড়া গ্রামে।