আধা বেলা ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের তিনটি বাজারের ১৪টি দোকান গত শনিবার রাতে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে গতকাল রোববার আধা বেলা একতা বাজার ও শেখপাড়া বাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধ রাখেন। শনিবার ছাত্রলীগের কর্মী তানজীব ইসলাম ওরফে তন্ময় ছয়-সাতজনকে নিয়ে একতা বাজারের চারটি, শেখপাড়া বাজারের সাতটি এবং বাবুল চেয়ারম্যানের বাজারের সাতটি দোকান ভাঙচুর করেন। এ ঘটনার প্রতিবাদে গতকাল একতা বাজার ও শেখপাড়া বাজারের সব দোকান বন্ধ রেখে ধর্মঘট পালন করেন ব্যবসায়ীরা। দুপুরে নেছারাবাদ থানার ওসি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করেন।