আধা বেলা হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮-দলীয় জোটের অবরোধ কর্মসূচি চলাকালে পুলিশি হামলার প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আজ মঙ্গলবার আধা বেলা হরতাল ডাকা হয়েছে। গতকাল সোমবার সকালে কালিয়াকৈর উপজেলা ১৮ দলের নেতা-কর্মীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সাহেববাজার এলাকায় মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। এর পরও নেতা-কর্মীরা মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাঁদের লাঠিপেটা করে এবং রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এ ঘটনার প্রতিবাদে ১৮ দল আজ হরতাল ডেকেছে। পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর খান বিষয়টি নিশ্চিত করেন।  গাজীপুর প্রতিনিধি