আধা শতক জমি ফিরে পেতে পাঁচ মামলায় লড়াই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের মাত্র আধা শতক জমি উদ্ধার করতে লড়াই করতে হয়েছে পাঁচটি মামলায়। চাঁদপুরের যুগ্ম জেলা জজ আদালতে দায়ের করা সর্বশেষ মামলার রায় সওজের পক্ষে যাওয়ায় গত সোমবার সওজ কর্তৃপক্ষ ম্যাজিস্ট্রেট ও পুলিশের সহায়তায় সেই জমিটি উদ্ধার করেছে। সওজের উপসহকারী প্রকৌশলী শাহরুল আমিন জানান, চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এতিমখানা, মাদ্রাসা ও মসজিদের সামনে দীর্ঘ ১৫-২০ বছর ধরে সওজের দশমিক ৫১ শতাংশ জমিতে অবৈধভাবে ঘর তুলে মিজি এন্টারপ্রাইজ নামে একটি রড-সিমেন্টের ব্যবসাপ্রতিষ্ঠান করেছিলেন স্থানীয় কালু মিজির ওয়ারিশেরা। প্রশাসনের লোকজন অনেক চেষ্টা করেও সেই জমি উদ্ধারে ব্যর্থ হন। এর পরও তাঁরা সেখান থেকে সরে না যাওয়ায় গতকাল সকাল থেকে উচ্ছেদ অভিযান চালানো হয়। এ উচ্ছেদের নেতৃত্ব দেন চাঁদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিবুল হাসান।