আধাবেলা ধর্মঘট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বসতঘর মেরামত, উন্নত চিকিৎসাসহ বিভিন্ন দাবি আদায়ে কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের চাম্পারায় ন্যাশনাল টি কোম্পানির মালিকানাধীন চা-বাগানে শ্রমিকেরা আধাবেলা ধর্মঘট পালন করেছেন। গতকাল আটটা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৫০০ শ্রমিক অবস্থান ধর্মঘট করেন। ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলেমান মিয়া, চাম্পারায় চা-বাগানের প্রধান ব্যবস্থাপক আইয়ুব খান দাবি পূরণের আশ্বাস দিলে শ্রমিকেরা ধর্মঘট প্রত্যাহার করেন।