আধিপত্য বিস্তার, চিকি ৎসা সনদ ও চিকি ৎসকদের বদলি বাণিজ্য, ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে বারবার অস্থিতিশীল হয়ে পড়ছে খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতাল। আর এর নেপথ্যে রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ-সমর্থিত স্বাধীনতা চিকি ৎসক পরিষদের (স্বাচিপ) দুটি পক্ষ।নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের একাধিক চিকি ৎসক প্রথম আলোকে বলেন, প্রতিষ্ঠানটিতে মূলত স্বাচিপের দুই পক্ষ আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। এক পক্ষে আছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কেন্দ্রীয় সহসভাপতি ও স্বাচিপ খুলনার সভাপতি চিকি ৎসক বাহারুল আলম। অপর পক্ষে আছেন স্বাচিপ খুলনার সহসভাপতি চিকি ৎসক তোজাম্মেল হোসেন। এই দুজনকে সমর্থন করে কলেজ ছাত্রলীগের দুই পক্ষ। ওই দুই চিকি ৎসকনেতার ইন্ধনে ছাত্র, চিকি ৎসক ও হাসপাতালের কর্মচারীরা বারবার সহিংসতায় জড়িয়ে পড়ছেন বলে চিকি ৎসকেরা অভিযোগ করেছেন।চিকি ৎসকেরা বলেন, চিকি ৎসা সনদ বাণিজ্যের প্রতিবাদের নামে স্বাচিপ-নেতা বাহারুল ২০০৯ সালের নভেম্বরে কলেজের ছাত্রদের আন্দোলনে নামান। সহিংসতা এড়াতে ১৬ নভেম্বর মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়লে দায়িত্ব থেকে সরে দাঁড়ান ত ৎকালীন কলেজ অধ্যক্ষ কে পি সরকার।এ ছাড়া ছাত্রীদের উত্ত্যক্ত করা, চাঁদাবাজির মতো ঘটনায় ছাত্রলীগের চয়ন-আসিফ ও অয়ন-জিল্লুর পক্ষের কর্মীরা গত দুই বছর বেশ কয়েকবার সহিংসতায় জড়িয়ে পড়েন। ওই দুই পক্ষের সংঘর্ষের কারণে গত ২৫ জানুয়ারি অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। সংঘর্ষে জড়িত অভিযোগে তখন কলেজ ছাত্রলীগের ত ৎকালীন সভাপতি চয়ন বিশ্বাস ও সাধারণ সম্পাদক আসিফ ইকবালকে কলেজ থেকে সাময়িক বহিষ্কার করা হয়। পরে আওয়ামী লীগের স্থানীয় নেতাদের মধ্যস্থতায় ওই দুজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে কলেজ কর্তৃপক্ষ।আধিপত্য বিস্তারের বিষয়টি অস্বীকার করে বাহারুল আলম প্রথম আলোকে বলেন, ১৪ সেপ্টেম্বর কলেজ অধ্যক্ষ ও হাসপাতালের তত্ত্বাবধায়ক কাজী হামিদ আজগরের সামনে কর্মচারীদের হাতে চিকি ৎসকেরা লাঞ্ছিত হন। অথচ এ ব্যাপারে তিনি কোনো ব্যবস্থা নেননি। বাধ্য হয়ে চিকি ৎসকেরা কর্মবিরতি পালন শুরু করেন। কাজী হামিদ প্রশাসন চালাতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। কর্মচারীদের ওপর তাঁর কোনো নিয়ন্ত্রণ নেই।স্বাচিপ-নেতা তোজাম্মেল হোসেনও আধিপত্য বিস্তারের বিষয়টি অস্বীকার করেছেন।এদিকে খুলনা মেডিকেল কলেজ ক্যাম্পাসে শহীদ মিনার নির্মাণ, শিক্ষকসংকট দূর, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ১৫ সেপ্টেম্বর থেকে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। সহিংসতা এড়াতে কলেজ কর্তৃপক্ষ ১৮ সেপ্টেম্বর অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করে। এ নিয়ে ওই দিন সন্ধ্যায় খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, স্থানীয় আওয়ামী লীগ ও চিকি ৎসকনেতারা জরুরি বৈঠকে বসেন। আওয়ামী লীগের নেতাদের অনুরোধে রাতে কলেজ বন্ধ রাখার ঘোষণা প্রত্যাহার করে নেয় কর্তৃপক্ষ। একই সঙ্গে চিকি ৎসকেরা তাঁদের কর্মবিরতির কর্মসূচি প্রত্যাহার করে নেন। রোববারের ওই বৈঠকের মধ্য দিয়ে খুলনা মেডিকেলের অস্থিতিশীল পরিস্থিতির বিষয়টি আপাতত ধামাচাপা দেওয়া হলেও যেকোনো মুহূর্তে প্রতিষ্ঠানটি আবারও উত্তপ্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ব্যাপারে বিএমএ ও বিএনপি-সমর্থিত ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) খুলনা শাখার সাধারণ সম্পাদক শেখ মো. আখতারুজ্জামান প্রথম আলোকে বলেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠালগ্ন থেকে ছাত্ররাজনীতি বন্ধ ছিল। একাডেমিক কাউন্সিলের সেই সিদ্ধান্ত এখনো বহাল আছে। কিন্তু বিভিন্ন সময় পেশাজীবী সংগঠনের নেতারা নিজেদের ক্ষমতার লড়াইয়ে ছাত্রদের ব্যবহার করছেন। তাঁদের প্রত্যক্ষ ইন্ধনে মেডিকেল কলেজে ছাত্ররাজনীতি প্রকাশ্যে রূপ নিয়েছে।ড্যাব নেতা আখতারুজ্জামান অভিযোগ করেন, আধিপত্য বিস্তার করতে বর্তমানে কলেজ ও হাসপাতালের সব চিকি ৎসককে জোর করে স্বাচিপের সদস্য বানানোর চেষ্টা চলছে। যোগাযোগ করা হলে খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও হাসপাতালের তত্ত্বাবধায়ক কাজী হামিদ আসগর বলেন, ১৪ সেপ্টেম্বর কর্মচারী ও চিকি ৎসকদের বচসাকে পুঁজি করে একটি চিহ্নিত চক্র পরিস্থিতি অশান্ত করে তুলেছে। এই চক্রটি পরিকল্পিতভাবে চিকি ৎসক, কর্মচারী ও শিক্ষার্থীদের উসকানি দিচ্ছে।চিকি ৎসকসংকটের কথা স্বীকার করে হামিদ আসগর বলেন, ‘সারা দেশে চিকি ৎসক-শিক্ষকসংকট রয়েছে। বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরকে বহুবার লিখিতভাবে জানিয়েছি। জনবল সংকটে হাসপাতাল ও কলেজ চালাতে হিমশিম খেতে হচ্ছে।’ তাঁর বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হয়েছে, তা উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন আসগর।