আধুনিক অস্ত্রোপচার কমপ্লেক্স উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আধুনিক মডিউলার অস্ত্রোপচার (অপারেশন থিয়েটার) কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে। এতে নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ইউরোলজি ও নাক-কান-গলা বিভাগের আধুনিক মডিউলার অস্ত্রোপচার ও রিকভারি-কক্ষ থাকছে। গতকাল মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের একাদশ তলায় এই কমপ্লেক্সের উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে উপাচার্য কামরুল হাসান খান বলেন, এর মাধ্যমে বিএসএমএমইউ সেন্টার অব এক্সিলেন্স কার্যক্রমে আরও এক ধাপ এগিয়ে গেল।