আধুনিক নেটওয়ার্ক নিয়ে সারা দেশে বাংলালিংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলালিংকের সিইও জিয়াদ সাতারা বলেন, ‘আমরা আমাদের সম্মানিত গ্রাহকদের জন্য সবচেয়ে আধুনিক নেটওয়ার্ক নিয়ে এসেছি।’ এই নেটওয়ার্ক আধুনিকীকরণ প্রোগ্রাম বাংলালিংকের সম্প্রতি অর্জিত মাইলফলক সারা বাংলাদেশে দ্রুতগতির থ্রিজি সংযোগের সম্পূরক। গত বছর অক্টোবরে বাণিজ্যিকভাবে বাংলালিংক থ্রিজির যাত্রা শুরু হয়। এ দেশে বাংলালিংকই হলো প্রথম মুঠোফোন অপারেটর যেটি গ্রাহকদের জন্য মোবাইল টিভি, লোকাল রেডিও অ্যাপস, অডিও স্ট্রিমিং ও ভিডিও স্ট্রিমিং সার্ভিসসহ বিভিন্ন সেবা নিয়ে এসেছে। বিজ্ঞপ্তি।