আধুনিক পূর্ণাঙ্গ গ্রন্থাগারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ ও আধুনিক গ্রন্থাগার নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের শিক্ষার্থীরা। গতকাল রোববার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ওই মানববন্ধন করেন তাঁরা।
মানববন্ধনে বক্তারা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি পূর্ণাঙ্গ ও যুগোপযোগী গ্রন্থাগারের দাবি জানান। এ ছাড়া গ্রন্থাগার সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা করে খোলা রাখাসহ, শিক্ষার্থীদের জন্য আসনসংখ্যা বৃদ্ধি, কম্পিউটার, বই, জার্নালের সংখ্যা বৃদ্ধি এবং অভিজ্ঞ গ্রন্থাগারিক নিয়োগ দেওয়ার দাবি জানান। মানববন্ধনে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক মৈত্রী বর্মণ, সংগঠক তানজিলা হক, দপ্তর সম্পাদক শাফা-আত পারভেজ প্রমুখ।