আধুনিক পোশাকে কিছু যুবককেও দেখা গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাকরাইল থেকে নয়াপল্টন হয়ে আরামবাগের দিকে যেতে কমপক্ষে ৩০টি ব্যারিকেড তৈরি করেছিলেন হেফাজতে ইসলামের কর্মীরা। এসব ব্যারিকেডের কোনোটা গাছ কেটে, কোনোটা ভবনের নির্মাণসামগ্রী দিয়ে, আবার কোনোটা দোকানের ভাঙা শাটার, গাড়ির টায়ার ও অন্যান্য সামগ্রী দিয়ে গড়া। দেখে মনে হচ্ছিল, যুদ্ধক্ষেত্র তৈরি হয়েছে।নয়াপল্টন, বিজয়নগর ও নটর ডেম কলেজের সামনের রাস্তার শতাধিক গাছ ও গাছের ডালপালা কেটে রাস্তায় ফেলে রাখেন অবরোধকারীরা। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, গাছ কাটার জন্য রীতিমতো যন্ত্রচালিত করাত নিয়ে এসেছিলেন হেফাজতের কর্মীরা। অবরোধে দামি ও আধুনিক পোশাক পরা বেশ কয়েকজন যুবককেও দেখা যায়। তাঁরা আলাদা কালো ব্যানার নিয়ে কাকরাইল ও পল্টন সড়ক প্রদক্ষিণ করেন। আইফোন ও ক্যামেরা দিয়ে অবরোধের ছবি তুলতে দেখা যায় তাঁদের।