আধুনিকায়নের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মংলা বন্দরে মালামাল বোঝাই ও খালাস কাজে গতি আনতে বন্দর জেটিতে আধুনিক ক্রেন স্থাপন এবং বন্দর ও অভ্যন্তরীণ নৌরুট ড্রেজিংসহ বিভিন্ন দাবি জানানো হয়েছে। গতকাল দুপুরে খুলনা প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিভাগীয় অভ্যন্তরীণ নৌপরিবহন মালিক গ্রুপ ও মংলা বন্দর ব্যবহারকারী সমন্বয় কমিটি এসব দাবি জানায়। আজ রোববার প্রধানমন্ত্রীর খুলনা আগমনকে সামনে রেখে কমিটি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে বলা হয়, আধুনিক জেটি না থাকায় বন্দরে মালামাল বোঝাই ও খালাসে গতি আসছে না। এ জন্য বন্দরে আধুনিক জেটি স্থাপন এখন সময়ের দাবি। খুলনা অফিস|