প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগব্যবস্থা আধুনিকায়নে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের দাবি জানিয়েছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। এ ছাড়া এ অঞ্চলের মহাসড়কগুলো দ্রুত সময়ে চার লেনে উন্নীত করা এবং খুলনা রেলওয়ের অব্যবহৃত জায়গা অবৈধ দখলমুক্ত করে পরিকল্পিতভাবে বিশ্বমানের আধুনিক হাসপাতাল ও পাঁচ তারকা হোটেল নির্মাণের দাবিও জানিয়েছে কমিটি। গতকাল শনিবার খুলনা প্রেসক্লাবে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান কমিটির মহাসচিব শেখ মোশাররফ হোসেন।