প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশুসাহিত্যে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও শিশুসাহিত্যিক আখতার হুসেনকে এ বছরের আনন শিশুসাহিত্য পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। ফাউন্ডেশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ৩০ মে বিকেলে জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। তাঁরা প্রত্যেকে এক লাখ টাকা, একটি করে ক্রেস্ট ও সম্মাননা পাবেন। গতকাল শনিবার আনন ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি