আনন্দ-উচ্ছ্বাসে দুই কলেজে পুরস্কার বিতরণ
আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। একই দিন মৌলভীবাজারের আলী আমজাদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গতকাল বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ আবদুল মালেকের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই) আসনের সাংসদ মো. আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র ও বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. বদরুজ্জামান চৌধুরী।
মৌলভীবাজারের আলী আমজাদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুর রাজ্জাক। প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা এ এস এম আবদুল ওয়াদুদ প্রমুখ।