আনন্দ উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফলাফল ও সার্বিক কর্মকাণ্ডে সারা দেশে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজগুলোর মধ্যে স্কুল পর্যায়ে প্রথম ও কলেজ পর্যায়ে রানারআপ হওয়ায় রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ‘সেনাবাহিনী প্রধান ট্রফি’ অর্জন করেছে। এ ছাড়া ইংরেজি মাধ্যমে দ্য মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজ স্কুল পর্যায়ে প্রথম ও কলেজ পর্যায়ে রানারআপ হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকাল ১০টায় দুই শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থীসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা আনন্দ শোভাযাত্রা বের করেন। সেই সঙ্গে উন্মুক্ত মঞ্চে আনন্দ উৎসবের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মাসুদ রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন লতিফা মাসুদ।