আনন্দ উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘উদীয়মান সূর্য’ এই সভার আয়োজন করে। এতে আখাউড়া পৌরসভা মেয়র তাকজিল খলিফার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মিজানুর রহমান। সাংবাদিক আলামীন শাহীনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন, জেলা পরিষদের সদস্য আবুল কাশেম ভূঁইয়া, রেলওয়ে আখাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, আখাউড়া থানার ওসি মোশারফ হোসেন তরফদার প্রমুখ। শেষে আয়োজিত আনন্দ উৎসবে ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা শিল্পীরা নৃত্য পরিবেশন করেন।