আনন্দ মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দি থেকে বোয়ালমারী হয়ে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া পর্যন্ত আঞ্চলিক সড়কটি মহাসড়কে উন্নীত করা হয়েছে। গত মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক উন্নয়ন কমিটির (একনেক) সভায় এ প্রস্তাব পাস হয়। এ প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ২২২ কোটি টাকা। এ সংবাদ ছড়িয়ে পড়লে মাঝকান্দি, কাদিরদী, নড়িখালী, সাতৈর, বোয়ালমারী, সহস্রাইলসহ বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুর রশিদ বলেন, আঞ্চলিক মহাসড়ক নির্মাণের কারণে মধুখালী, বোয়ালমারী, আলফাডাঙ্গা, কাশিয়ানীর অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে। পাশাপাশি মানুষের জীবনযাত্রায় লাগবে উন্নয়নের ছোঁয়া।