আনন্দ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দা উপজেলার চাঁদহাট উচ্চবিদ্যালয়ে একটি নতুন দ্বিতল ভবন নির্মাণ ও পুরোনো ভবন সংস্কারের জন্য টাকা বরাদ্দ পাওয়ায় আনন্দ মিছিল করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকেরা। গত শনিবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে চাঁদহাট বাজার প্রদক্ষিণ করে। পরে বিদ্যালয়ে এক সমাবেশের আয়োজন করা হয়। এতে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোশারফ হোসেন মোল্লা সভাপতিত্ব করেন। প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, ১৯৭১ সালে এ বিদ্যালয়টি স্থাপন করা হয়। বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ৬৫০ জন। এই বিদ্যালয়ে ১৯৯৪ সালে নির্মিত তিন কক্ষের একটি ভবন জরাজীর্ণ হয়ে গিয়েছিল। সেটি সংস্কারের জন্য এডিবি থেকে পাঁচ লাখ টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া একটি সাইক্লোন শেল্টার কাম বিদ্যালয় ভবন নির্মাণের জন্য ত্রাণ মন্ত্রণালয় থেকে এক কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ফরিদপুর অফিস|