প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক এম এনামুল কবীরকে অভিনন্দন জানিয়ে ধরমপাশা উপজেলা যুবলীগের উদ্যোগে গতকাল সোমবার দুপুরে উপজেলা সদরে আনন্দ মিছিল ও দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগের আহ্বায়ক জুবায়ের পাশার সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফজলুর রহমান, যুগ্ম সম্পাদক মোকাররম হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এইচ এম ওয়াসিম প্রমুখ।