আনন্দ মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের র্যা ঙ্কিংয়ে রাজশাহী অঞ্চলে চতুর্থ স্থান অধিকার করায় আনন্দ মিছিল করেছে বাগমারার ভবানীগঞ্জ কলেজের শিক্ষার্থীরা। গতকাল সোমবার মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষ হাতেম আলীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২০ মে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে কলেজের অধ্যক্ষকে স্মারক সম্মাননা দেওয়া হয়।
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি