আনন্দ মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কুলাউড়া ডিগ্রি কলেজকে সম্প্রতি জাতীয়করণ করায় গতকাল মঙ্গলবার আনন্দ মিছিল হয়েছে। দুপুর ১২টার দিকে কলেজ চত্বর থেকে মিছিলটি বের হয়। এতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সদস্যরা অংশ নেন। মিছিলটি কুলাউড়া পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে পথসভায় সংক্ষিপ্ত বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম, কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য প্রমুখ। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি