প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নাসিরনগর ডিগ্রি কলেজ সরকারি করার সিদ্ধান্তে উপজেলা শহরে গতকাল বুধবার আনন্দ মিছিল ও সভা করা হয়েছে। বেলা ১১টার দিকে কলেজ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদর এলাকা প্রদক্ষিণ করে। এতে কলেজের শিক্ষক, কর্মচারী, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, পরিচালনা কমিটির সদস্য, জনপ্রতিনিধি, অভিভাবকসহ নাসিরনগরের সর্বস্তরের মানুষ অংশ নেন। পরে উপজেলা প্রশাসনের মাঠে আলোচনা সভা হয়।