প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা সদরের বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজ জাতীয়করণের সিদ্ধান্ত নেওয়ায় আনন্দ মিছিল করেছেন এলাকাবাসী। মিছিলটি গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কলেজ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজে গিয়ে শেষ হয়। পরে কলেজ প্রাঙ্গণে কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। মিছিলে স্থানীয় সাংসদ এ বি তাজুল ইসলাম, কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ পাঁচ সহস্রাধিক মানুষ অংশ নেন।