প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাজমুল স্মৃতি কলেজকে জাতীয়করণের তালিকায় অন্তর্ভুক্ত করায় গতকাল মঙ্গলবার আলোচনা সভা, দোয়া মাহফিল ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ১২টায় কলেজের সভাকক্ষে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ এম পারভেজ রহিম। বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মুখলেছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেন, সাধারণ সম্পাদক ফজলুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।