আনন্দ মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একাত্তরে মানবতাবিরোধী অপরাধী মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর হওয়ায় গতকাল দুপুরে সিলেট নগরে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড ও সন্তান কমান্ড সিলেট শাখা। নগরের জিন্দাবাজার এলাকায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে কোর্ট পয়েন্ট পর্যন্ত এ আনন্দ মিছিল প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত এক সমাবেশে মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডার সুব্রত চক্রবর্তী, জেলার সহকারী কমান্ডার আতিক আহমদ চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।