আনন্দ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তাঁর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় তথ্যপ্রযুক্তিতে বিশেষ অবদান রাখার জন্য আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড পাওয়ায় আনন্দ মিছিল করেছে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সরকারি বঙ্গবন্ধু কলেজ থেকে বের হয়ে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল হামিদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। গত সোমবার জাতিসংঘ সদর দপ্তরের কাছে ইউএন প্লাজা হোটেল মিলনায়তনে সজীব ওয়াজেদ জয়ের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।