আনন্দ মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হওয়ায় পঞ্চগড়ে আনন্দ মিছিল করেছে জেলা ছাত্রলীগ। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মিছিল শেষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সভাপতি মো. আকতারুজ্জামান, সাধারণ সম্পাদক মারুফ রায়হান প্রমুখ।