আনন্দ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ ও ‘এজেন্ট অব চেঞ্জ’ পুরস্কার এবং তাঁর ছেলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ‘আইসিটি ফর ডেভেলপমেন্ট’ পুরস্কার পাওয়ায় গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল হয়েছে। গতকাল সোমবার দুপুরে ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের এ মিছিলে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিন। আনন্দ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন মো. আবদুস সাত্তার, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন মো. শাহজাহান, রেজিস্ট্রার মো. নূরউদ্দিন আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার প্রমুখ।