আনন্দ মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার হোমনা উপজেলার হোমনা ডিগ্রি কলেজকে জাতীয়করণের ঘোষণা দেওয়ায় আনন্দ মিছিল করেছেন কলেজের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকেরা। গতকাল বেলা ১১টার দিকে এ মিছিল হয়। মিছিলটি হোমনা ডিগ্রি কলেজ থেকে শুরু হয়ে হোমনা-বাঞ্ছারামপুর সেতু পর্যন্ত প্রদক্ষিণ করে। এতে হোমনার পৌর মেয়র মো. নজরুল ইসলাম, কলেজের অধ্যক্ষ কামাল হোসেন, সহকারী অধ্যক্ষ নজরুল ইসলাম, অভিভাবক প্রতিনিধি মোয়াজ্জম হোসেন মোছলেম, নাজমুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি মঞ্জুরুল ইসলামসহ কলেজের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।