আনন্দ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর-১ আসনের সাংসদ আবদুর রহমানকে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করায় মধুখালী উপজেলা মহিলা আওয়ামী লীগ আনন্দ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ কর্মসূচি হয়। প্রথমে কেন্দ্রীয় ঈদগাহ থেকে মিছিল শুরু হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে মধুখালী রেলগেট এলাকায় সমাবেশ হয়। এতে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুরাইয়া সালাম সভাপতিত্ব করেন। বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান। বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মোল্লা, পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক রেজাউল হক, মধুখালী পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মাদ আলী প্রমুখ।