আনন্দ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকবিরোধী অভিযানে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সহযোগিতায় এলাকার বেশ কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হওয়ায় চাঁপাইনবাবগঞ্জ শহরে আনন্দ মিছিল হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে শান্তির মোড় থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পৌরসভার ২ ও ৬ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে গঠিত ‘মাদকবিরোধী কমিটি’ এ কর্মসূচির আয়োজন করে।