আনন্দ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সাংসদ ও নতুন রেলমন্ত্রী মুজিবুল হককে অভিনন্দন জানিয়ে গতকাল সোমবার উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এক আনন্দ মিছিল হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ হোসেন মজুমদার ও সাধারণ সম্পাদক লোকমান হোসেনের নেতৃত্বে মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ট্রেনিং সেন্টার ও চৌদ্দগ্রাম বাজার এলাকা প্রদক্ষিণ করে।