আনন্দ মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কুলাউড়া-শাহবাজপুর রেলপথ পুনর্বাসন (সংশোধিত) প্রকল্প গত মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পাওয়ায় রাতে বড়লেখা শহরে আনন্দ মিছিল হয়েছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রাত আটটার দিকে মিছিল বের করেন। মিছিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিনকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পরে পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল আহাদের সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, জেলা যুবলীগের সহসভাপতি কামরান চৌধুরী প্রমুখ।