আনন্দ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় বহাল থাকায় রংপুরে আনন্দ মিছিল করেছে আওয়ামী, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। গতকাল মঙ্গলবার নগরের বেতপট্টির জেলা ও মহানগর আওয়ামী কার্যালয় থেকে এ মিছিল বের করা হয়। মিছিল শেষে কাছারি বাজারে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতা-কর্মীরা। মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন তুষার কান্তি মণ্ডল, নওশাদ হোসেন, তৌহিদুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন ও মেহেদী হাসান।