আনন্দ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার ইলিশা জংশন এলাকায় ভাঙন রোধে কাজের দরপত্র অনুমোদন দেওয়ায় বাণিজ্যমন্ত্রী ও পানিসম্পদমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে গতকাল মঙ্গলবার বিকেলে শহরে আনন্দ মিছিল বের করা হয়। ভোলা বাঁচাও সংগ্রাম কমিটির আহ্বায়ক সাঈদ আলী বলেন, ‘ব্লক ফেলে ভাঙন প্রতিরোধের দাবিতে আট মাস ধরে অনশন, সড়ক অবরোধ, বিক্ষোভ, মানববন্ধন, প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশসহ টানা আন্দোলন করেছি। ভোলা সদর উপজেলার দুটি ইউনিয়নের ভাঙন রক্ষায় ৩১০ কোটি টাকার দরপত্রের অনুমোদন দেওয়ায় আমরা খুশি।’ ভোলা জেলা প্রশাসক সেলিম রেজা বলেন, মৎস্য, শস্য, সবজি, গ্যাস, বিদ্যুৎ ও পর্যটনে সমৃদ্ধ ভোলাকে বাঁচাতে ভাঙনের প্রতিরোধের বিকল্প নেই। তিনি দরপত্র আহ্বানের অনুমোদন দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানান।