আনন্দ মোহন কলেজের ঘটনায় দোষীদের শাস্তি দাবি মহিলা পরিষদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের অনুষ্ঠানে বিশৃঙ্খলা ও নারীদের লাঞ্ছিত করার ঘটনায় নিন্দা ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। এ দাবিতে সংগঠনের ময়মনসিংহ জেলা শাখার নেত্রীরা গতকাল বুধবার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও কলেজের অধ্যক্ষ বরাবর একটি স্মারকলিপি দিয়েছেন।পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক মনিরা বেগম জানান, দুই দিন ধরে তাঁরা সংগঠনের পক্ষ থেকে আনন্দ মোহন কলেজের ছাত্রীনিবাস, কলেজ, বিভিন্ন মেস ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছেন। সবাই অভিযোগ করেছে, অনুষ্ঠানে নারীদের নিরাপত্তায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। জেলা প্রশাসক এ এন সামসুদ্দিন আজাদ চৌধুরী জানান, মহিলা পরিষদের স্মারকলিপি পেয়ে তিনি এ ব্যাপারে ব্যবস্থা নিতে পুলিশ সুপারকে অনুরোধ করেছেন।