আনন্দ শিপইয়াডের্র দুর্নীতি অনুসন্ধানে দুদকের দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনন্দ শিপইয়ার্ডের হাজার কোটি টাকার দুর্নীতির অনুসন্ধানকাজকে আরও গতিশীল করার জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) জ্যেষ্ঠ উপপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুদকের পক্ষ থেকে এ–সংক্রান্ত আদেশ দেওয়া হয়েছে।

এ দলের অন্য সদস্যরা হলেন, উপসহকারী পরিচালক রাফী মো. নাজমুস সাদাত এবং উপসহকারী পরিচালক মো. জয়নাল আবেদীন। এত দিন অনুসন্ধানের কাজটি জয়নুল আবেদীন শিবলী একাই করে আসছিলেন।

আনন্দ শিপইয়াডের্র বিরুদ্ধে জাহাজ রপ্তানির নামে প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আমলে নিয়ে চলতি বছরের এপ্রিল মাসে অনুসন্ধান শুরু করে দুদক।