আনন্দ শিপইয়ার্ডে ক্রেন দুর্ঘটনা, এক শ্রমিক নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্পনগরে অবস্থিত জাহাজ নির্মাণশিল্প-প্রতিষ্ঠান আনন্দ শিপইয়ার্ডে কাজ করার সময় গতকাল রোববার ক্রেন ভেঙে মেঘনা নদীতে পড়ে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। গতকাল রাত আটটা পর্যন্ত ডুবুরিরা তাঁকে উদ্ধার করতে পারেননি।শ্রমিকেরা জানান, মেঘনা শিল্পনগর এলাকার আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড শিপওয়েজ লিমিটেডে গতকাল দুপুরে শ্রমিকেরা ক্রেনের মাধ্যমে জাহাজে পাইপ তোলার কাজ করছিলেন। এ সময় ক্রেন ভেঙে পাইপসহ শাহাবুদ্দিন নামের ওই শ্রমিক মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হন। পরে ডুবুরিরা বিকেল চারটা থেকে উদ্ধার-তৎপরতা শুরু করেন। তবে রাত আটটা পর্যন্ত তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি। শাহাবুদ্দিন গাইবান্ধা জেলার নবাবগঞ্জ উপজেলার বেলকা গ্রামের মোজাফফর মণ্ডলের ছেলে।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উদ্ধার-তৎপরতা অব্যাহত রয়েছে।