প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বনপাড়া পৌরসভাকে প্রথম শ্রেিণতে উন্নীত করা উপলক্ষে গতকাল বুধবার দুপুরে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নেচে-গেয়ে রং মেখে এই শোভাযাত্রায় অংশ নেন। পৌর কর্তৃপক্ষ জানায়, সকালে পৌরসভা ভবনের প্রধান ফটকে রঙিন বেলুন ও সাদা রঙের পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন সাংসদ আবদুল কুদ্দুস। সেখান থেকে শোভাযাত্রা বের হয়ে শহর ঘুরে আবার পৌর মিলনায়তনে এসে সবাই আলোচনা সভায় মিলিত হন। সভায় বক্তব্য দেন সাংসদ আবদুল কুদ্দুস, কাউন্সিলর ঈমান আলী, বড়াইগ্রামের ইউএনও শরীফুন্নেসা, বনপাড়া পৌরসভার মেয়র জাকির হোসেন। বিকেলে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।