আনন্দ শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে বাগেরহাট শহরে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। বাগেরহাট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে মঙ্গলবার দুপুরে স্টেডিয়ামের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার স্টেডিয়ামে গিয়ে শোভাযাত্রা শেষ হয়। এতে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, ক্রীড়া সংগঠকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ২৯ জানুয়ারি এই টুর্নামেন্টের পর্দা উঠবে।