আনন্দ শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে ওঠায় সিরাজগঞ্জে আনন্দ শোভাযাত্রা হয়েছে। গতকাল বুধবার জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এ শোভাযাত্রার আয়োজন করা হয়। বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শোভাযাত্রার উদ্বোধন করেন সিরাজগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তন্ময় দাস। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্রেঞ্জন চাম্বুগং, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ। শোভাযাত্রায় শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।